বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আনসারের অবদান অপরিসীম: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২০:৪৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘দেশে প্রতি মুহূর্ত ও যথাসময়ে কাজ করছে আনসার বাহিনী। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আনসার বাহিনীর অবদান অপরিসীম।’

রবিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইকেল শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যেমন রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। তেমনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সদা তৎপর রয়েছে।’

সাইক্লিং শোভাযাত্রা আয়োজনের প্রশংসা করে আসাদুজ্জামান খান আরও বলেন, ‘বিজয়ের মাসে এটি আরেক বিজয়। এ বিজয় আনসার-ভিডিপির এবং আমাদের। এই বিজয়ের দিনে আমি আপনাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমন বর্ণাঢ্য আয়োজনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ সব সাইক্লিস্ট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলার সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য শাহীন আক্তার ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী