বান্দরবা‌নে জেএসএস নেতাকে অপহরণ, একজন গু‌লি‌বিদ্ধ

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৩ ডিসেম্বর ২০২১, ০২:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:১৩

বান্দরবান সদরে প্রুশে থোয়াই মারমা না‌মে এক জেএসএস নেতাকে অপহর‌ণের ঘটনা ঘটেছে। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে গোলাগু‌লিতে উসাইমং মারমা না‌মে মারমা ন‌্যাশনা‌লিস্ট পা‌র্টির এক সদস‌্য গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন।

র‌বিবার রাত সা‌ড়ে ৮টার দিকে সদর উপ‌জেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের শিকার প্রুশে থোয়াই মারমা (৩৬) সদ‌রের কুহালং ইউ‌নিয়‌নের ডলুপাড়ার অংসা চিং মারমার ছে‌লে এবং পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন পার্বত‌্য জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস) সদর উপ‌জেলার সাধারণ সম্পাদক। গু‌লি‌বিদ্ধ উসাইমং মারমা (৩০) রাঙ্গামা‌টির রাজস্থলীর বা‌সিন্দা ও মারমা ন‌্যাশনা‌লিস্ট পা‌র্টির (এমএনপি) সদস‌্য।

স্থানীয় সূত্রে জানা যায়, রা‌তে পশ্চিম ডলুপাড়া এলাকা থেকে মার্মা ন্যাশনালিস্ট পার্টির ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী প্রুশে থোয়াই মারমা‌কে অ‌স্ত্রের মু‌খে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। তা‌কে কোথায় নিয়ে যাওয়া হ‌য়ে‌ছে তা  এখ‌নও জানা যায়‌নি।

তাকে অপহর‌ণের ঘটনা‌কে কেন্দ্র ক‌রে রাত সোয়া ৯টার দিকে সদর উপ‌জেলার আমতলী এলাকায় জেএসএসের সঙ্গে এমএনপির গোলাগু‌লির ঘটনা ঘ‌টে। এ‌তে এমএন‌পির সদস‌্য উসাইমং মারমা আহত হন। তা‌কে উদ্ধার ক‌রে রাঙ্গামা‌টির কাপ্তাই‌য়ের চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশনারি হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে। 

এ বিষ‌য়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. রফিকুল ইসলাম ব‌লেন, অপহর‌ণের ঘটনাটি শু‌নে‌ছি। গোলাগুলির বিষয়টি নিশ্চিত হতে পারিনি। দুটি ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছি আমরা।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের