কাউন্সিলর সোহেল হত্যা: দুই আসামির দায় স্বীকার

কুমিল্লা সংবাদদাতা
১৩ ডিসেম্বর ২০২১, ১২:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২:৩২

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পাঁচ দিনের রিমান্ড শেষে রবিবার (১২ ডিসেম্বর) বিকালে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আবেদন করা হয়। তারা হলেন—হত্যা মামলার দুই নম্বর আসামি সোহেল (২৮) ও মো. সায়মন (৩০)। 

রবিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) পরিমল দাস জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালত হাজির করা হলে কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যার দায় স্বীকার করে। আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে তারা। জবানবন্দি রেকর্ড শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ, গত ২২ নভেম্বর কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজ কার্যালয়ে কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন ২৩ নভেম্বর রাতে সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ১১ আসামির মধ্যে প্রধান আসামিসহ তিন জন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এবং সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি