স্ত্রীকে গলা টিপে হত্যায় স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ১৪:৪১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪:৪১

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে ইসমাইল হোসেন সুজন (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

ইসমাইল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত মমিন উল্যা পাটওয়ারী ছেলে। তার স্ত্রী জোৎস্না আক্তার লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের বাহার উদ্দিনের মেয়ে।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ এপ্রিল পারিবারিক কলহের জেরে জ্যোৎস্নাকে গলা টিপে হত্যা করে ইসমাইল। এ ঘটনায় জোৎস্নার বাবা বাহার উদ্দিন বাদী ইসমাইলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে হত্যার ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় ইসমাইল। 

ওই বছরের ২৬ সেপ্টেম্বর পুলিশ এ ঘটনায় ইসমাইলকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। গ্রেফতারের পর থেকেই কারাগারে ইসমাইল। রায়ের সময় তাকে আদালতে উপস্থিত করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম