নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১২:২৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩:১৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল পৌনে ১০টায় ৯ আসামিকে কঠোর নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো—দেলোয়ার হোসেন ওরফে দেলু, নুর হোসেন বাদল, আবদুর রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন মিয়া, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন কনট্রাকটর, নুর হোসেন রাসেল ও আনোয়ার হোসেন সোহাগ, আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক। তাদের মধ্যে রব চৌধুরী, মোস্তাফিজুর, জামাল ও তারেক পলাতক। অন্যদের গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বেগমগঞ্জের একলাশপুরে ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত। ৩২ দিন পর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সময় ৯ জনের নামে দুটি মামলা করেন ভুক্তেভোগী। একটি নির্যাতনের এবং অন্যটি পর্নোগ্রাফি আইনে। পরে ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা করা হয়। ধর্ষণের মামলায় একই আদালত গত ৪ অক্টোবর দুই আসামি দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী