চসিকের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা, আটক ২

চট্টগ্রাম সংবাদদাতা
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের তত্ত্বাবধায়ক সবুক্তগীন মাহমুদকে মারধরের অভিযোগে পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. হাসান লিটনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, সুবক্তগীন বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত লিটন ছয় নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। লিটন ছাড়াও আরও চার আসামি করা হলেন– মিজানুর রহমান (২৮), আব্দুর রহমান (৫৫), মো. বাদশা (৩৭) ও মোরশেদুল আলম (৩৫)। তাদের মধ্যে মিজানুর ও মোরশেদুলকে গ্রেফতার করেছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি বলেন, ‘পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

চসিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পূর্ব ষোলশহর ওয়ার্ডের পরিচ্ছন্নতা তত্ত্বাবধায়ক সবুক্তগীন মাহমুদকে মারধর করা হয়েছিল। সিটি করপোরেশনের কর্মীরা ষোলশহরে বির্জা খাল থেকে মাটি তুলে নুরনগর হাউজিংয়ে ফেলার জন্য গেলে তাদের বাধা দেন হাসান লিটন। পরে সেখান থেকে এক কিলোমিটার দূরে সড়কের পাশে তারা মাটিগুলো রাখেন কর্মীরা। তখন হাসান লিটনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি