ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৪, ২৩:১০আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২৩:১০

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সমানসংখ্যক ভোট পাওয়া দুজন প্রার্থীকে গঠনতন্ত্র লঙ্ঘন করে সভাপতি ঘোষণা করা হয়েছে। এতে জটিলতার সৃষ্টি হয়। এর নিরসন চেয়ে নির্বাচনে সব অনিয়ম উল্লেখ করে শ্রম আদালতে মামলা করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ডিইউজের ছায়া কমিটি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছে।

বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিইউজে ছায়া কমিটি এসব কথা জানিয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ডিইউজে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী সমানসংখ্যক ভোট পান। ডিইউজের গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদে ধারা ৪-এ বলা হয়েছে, কোনও পদে দুজন প্রার্থী সমানসংখ্যক ভোট পেলে ওই পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

গঠনতন্ত্রের এই ধারা লঙ্ঘন করে নির্বাচন কমিশন ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ট্রাইব্যুনাল সমানসংখ্যক ভোট পাওয়া দুজন প্রার্থীকে এক বছর করে সভাপতি ঘোষণা করে। এই অন্যায় ঘোষণার প্রতিকারসহ অন্যান্য অনিয়মের প্রতিকার চেয়ে ডিইউজে ছায়া কমিটির সভাপতি ও ডিইউজে নির্বাচনে অন্য সভাপতি প্রার্থী আবদুল মজিদ গত ১৫ এপ্রিল ২০২৪ শ্রম আদালতে মামলা করেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের