কাউন্সিলরসহ দুজনকে হত্যা: এক আসামির দায় স্বীকার

কুমিল্লা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২১, ২১:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২১:২৪

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার মো. নাজিম ওরফে পিচ্চি নাজিম (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শাহেন আরা আক্তারের আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। নাজিম নগরীর শুভপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। 

জেলা ডিবি পুলিশেরউপপরিদর্শক (এসআই) পরিমল দাস বলেন, নাজিম তিন দিনের রিমান্ডে থাকাকালে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। সন্ধ্যায় জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত। জবানবন্দিতে নাজিম বলেছে, সে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়।

এর আগে গত সোমবার রাতে নাজিম ও হিট স্কোয়াডে থাকা অপর সদস্য মো. রিশাত ওরফে নিশাতকে (২৫) গ্রেফতার করে ডিবি পুলিশের সদস্যরা। মঙ্গলবার দুপুরে এজাহারবহির্ভূত এই দুজনকে আদালতে তুলে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।মঙ্গলবার দুপুর থেকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়।

গত ২২ নভেম্বর বিকাল ৪টার দিকে নগরীর পাথরিয়াপাড়া থ্রি-স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল ও সহযোগী হরিপদ সাহা। কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা। 

সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত এজাহারনামীয় সাত ও সিসিটিভি ফুটেজ এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিলিং স্কোয়াডে অংশ নেওয়া আরও চার জনকে গ্রেফতার করে। এ ছাড়া পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রধান আসামি শাহ আলমসহ তিন জন নিহত হন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি