মুরাদ হাসান ও নাহিদের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলার আবেদন

কুমিল্লা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ১৫:১৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫:৪৩

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে এবার কুমিল্লার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পেক্ষে সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট আতিকুল ইসলাম। আমলি আদালত-১ এর বিচারক মাজহারুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন।

ফোরামের সভাপতি অ্যাডভোকেট তাইমুল হক রিংকু বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মুরাদ হাসান ও হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। তিনটি ধারায় মামলার আবেদন করেছি। 

এর আগে রবিবার সকালে জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও নাহিদের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলার আবেদন করা হয়। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলার আবেদন করেন।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম