মেঝেতে ২ সন্তানের লাশ, রশিতে ঝুলছিল মা

কক্সবাজার প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ২২:৫১আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২২:৫১

কক্সবাজারে ঈদগাঁওতে দুই সন্তানকে বিষপানে হত্যার মা নিজেও রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লবণ ব্যবসায়ী শহীদুল হকের স্ত্রী ইমতিয়াজ খানম জিসান (২৪) ও তার দুই মেয়ে জাবিন (৫) ও জেরিন (২)।

স্থানীয়দের বরাত দিয়ে ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘শহীদুল ইসলাম ও তার স্ত্রী ইমতিয়াজ খানম জিসানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বুধবার বিকালে ইমতিয়াজ খানম প্রথমে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করান। পরে ঘরের আড়ার  সঙ্গে রশি ঝুলিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা বাড়ির ভেতরে কারও সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে যায়। এ সময় বাড়ির মেঝেতে দুই শিশু সন্তানকে এবং মাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে শহীদুল ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনের লাশ দেখতে পায়। পরে পুলিশ ক্রাইমসিন ইউনিটে খবর দেয়।’

প্রতিবেশীদের কাছ থেকে পুলিশের এ কর্মকর্তা জেনেছেন, বুধবার সকালে শহীদুল ইসলাম ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মহেশখালী যান। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিনে অথবা রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ঘটনা ঘটে থাকতে পারে। এ নিয়ে ক্ষোভে তার স্ত্রী এ মর্মান্তিক ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

পুলিশের এ কর্মকর্তা আর বলেন, ‘ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংগ্রহের পর লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে নাকি অন্যকোনও কারণে ঘটেছে এ বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রাখবে।’

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের