থানচি-রোয়াংছড়ি ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বান্দরবানের থান‌চি ও রোয়াংছ‌ড়ি‌তে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩‌ ডিসেম্বর) জেলা প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর (রবিবার) রোয়াংছ‌ড়ি ও থান‌চি‌র আট ইউনিয়নে নির্বাচন হবে। এ দু‌টি উপজেলার মধ্যে থান‌চি‌তে নাফাখুম, বড় পাথর এবং রোয়াংছ‌ড়ি‌তে দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। আর এসব পর্যটন কেন্দ্রে প্রতিদিন বেড়া‌তে আসেন শত শত পর্যটক। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ দুই উপজেলায় তিন দিনের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ বিষ‌য়ে বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি বলেন, ‘আগামী ২৬‌ ডিসেম্বর নির্বাচন‌কে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ কর‌তে এবং নির্বাচনি সহিংসতা এড়া‌তে এসব পর্যটন কেন্দ্রে পর্যটকসহ সব বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।’

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী