হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১২:৫৪আপডেট : ০৯ মে ২০২৫, ১৩:৪৬

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে বিতর্কে কলেজশিক্ষার্থী সিয়ামকে (১৯) বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাকওয়া (মিনি) পরিবহনের হেলপার (চালকের সহকারী) বিরুদ্ধে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি আটক করে।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকার স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিয়াম জয়দেবপুর চৌরাস্তা থেকে তাকওয়া (মিনি) পরিবহনে চড়ে পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় আসছিল। এ সময় হাফ ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার শিক্ষার্থী সিয়ামকে ধাক্কা দিলে সে চলন্ত বাস থেকে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছনে থেকে দ্রুতগতির অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের চালক ও হেলপারকে আটক করার চেষ্টা করছি। দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী