আমীর খসরুসহ দুজনের বিরুদ্ধে আন্দোলনে উসকানির মামলায় অভিযোগপত্র

চট্টগ্রাম সংবাদদাতা
২৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫১

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় উসকানির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ছাত্রদল নেতা মিলহানুর রহমান নাওমির বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রামের কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সঞ্জয় গুহ মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন।

একই অভিযোগে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা আরেক মামলায় চূড়ান্ত প্রতিবেদনে দুজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি ফারুকুল হক জানান, তাদের দুজনের বিরুদ্ধে ওই আন্দোলনে ফোনালাপের মাধ্যমে উসকানির অভিযোগে ২০১৮ সালের ৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দুটি করেন।

পুলিশ জানিয়েছে, মামলার এজাহারে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলা হয়, তিনি ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে আমীর খসরুর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত ছাত্রদল নেতা মিলহানুর রহমান নাওমির মোবাইল ফোনে কথোপকথন ফেসবুকে ভাইরাল হয়।

সেখানে আমীর খসরুর কণ্ঠে বলতে শোনা যায়, তিনি ওই কর্মীকে লোকজন নিয়ে ঢাকায় নেমে পড়তে বলছেন। এর জেরে ওই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়। ওই মামলায় আমীর খসরু ২০১৮ সালের ২১ অক্টোবর উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী