ভোটকেন্দ্রে বহিরাগতদের ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১০:৪৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৫০

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নম্বর পাঁচথুবি ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম নামে এক ভোটার আহত হয়েছেন।

প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় ভোটকেন্দ্র প্রবেশ করে বহিরাগতরা। তারা বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে আরও উত্তেজিত হয়ে ওঠে। এ সময় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়াও চলে। আধাঘণ্টা বন্ধ থাকার পর ভোটগ্রহণ শুরু হয়েছে।

আহত সাইফুল ইসলাম জানান, ভোট দিতে আসার পর তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে হাত ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী