পটিয়ায় দুই কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের পর ভোটগ্রহণ বন্ধ

চট্টগ্রাম সংবাদদাতা
২৬ ডিসেম্বর ২০২১, ১৩:২৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩:২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরপর ওই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সকালে পটিয়ার ছনহরা ইউনিয়নের রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগার ও ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, দুইটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে ব্যালট ছিনতাইয়ের সত্যতা মেলায় ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইন বলেন, সকালে দুটি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে পটিয়ার ১৭টি ইউনিয়ন, কর্ণফুলীর চারটি ও লোহাগাড়ার ছয়টি ইউনিয়নে ২৪৯টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ এক হাজার ৪৬১টি। ২৭টি ইউনিয়নের মোট ভোটার চার লাখ ৯২ হাজার ৬১৭ জন।  

পটিয়ার তিনটি, লোহাগাড়ার দুটি ও কর্ণফুলীর এক ইউনিয়নে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন। তবে এসব ইউনিয়নের মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার পদে ভোটগ্রহণ চলছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনে ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী