৩৪ হাজার টাকা নিয়ে ভোটকেন্দ্রে নৌকার এজেন্ট, ৩ মাসের জেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৩:৫৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩:৫৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় ভোটকেন্দ্র থেকে টাকাসহ মহসিন ভূইয়া (৩২) নামে নৌকা প্রতীকের এক পোলিং এজেন্টকে আটক করেছে পু্লিশ।

রবিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে ৩৪ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইফরান উদ্দিন আহম্মেদ জানান, সকালে ভোটকেন্দ্রে বেপরোয়া আচরণ দেখে মহসিনের দেহ তল্লাশি করা হয়। পরে পকেটে নগদ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। টাকার উৎস জানতে চাইলে সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জানান, মহসিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের নৌকা প্রতীকের পোলিং এজেন্ট।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ