মালয়েশিয়ায় মৃত প্রবাসীর লাশ দেশে আনতে পরিবারের আকুতি

চাঁদপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ২২:৩৯আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২২:৩৯

মালয়েশিয়ায় মারা যাওয়া চাঁদপুরের কচুয়ার প্রবাসী তফাজ্জল হোসেনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ও দুই দেশের রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার। উপজেলার তারাবাড়িয়া গ্রামের হাজী সোলাইমান মিয়ার ছেলে তফাজ্জল হোসেন শুক্রবার (৩১ ডিসেম্বর) মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তার স্ত্রী শ্যামলী বেগম, ছেলে ইয়াছিন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তফাজ্জল হোসেন মালয়েশিয়ার তেলেঙ্গা জেলার বানটিং ফেটেফেলাং এলাকার থাকলেও আয় তেমন ভালো ছিল না। কখনও কাজ করে, কখনও না করে ভালো কিছু করার স্বপ্নে ২৫ বছর কাটান মালয়েশিয়ায়। তফাজ্জল হোসেন শুক্রবার বাংলাদেশ সময় ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে তার লাশ মালয়েশিয়ার কেলাঙ্গ হাসপাতালে পড়ে আছে। সঠিক কাগজপত্র ও অর্থ না থাকায় তার লাশ স্বজনরা দেশে আনতে পারছেন না।

তফাজ্জল হোসেনের লাশ শেষবারের মতো দেখতে আকুতি জানাচ্ছেন স্বজনরা। নিজ জন্মভূমিতে তাকে দাফন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কচুয়ার এমপি মহিউদ্দীন খান আলমগীর ও রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছেন।

ওই ইউনিয়নের সদস্য প্রার্থী মনির হোসেন বলেন, তফাজ্জল হোসেন দীর্ঘদিন প্রবাসে থাকলেও তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ের সংসারে অভাব ছিল। তার লাশ দেশের মাটিতে ফেরত পেতে সরকারের প্রতি জোর দাবি জানাই।

/এফআর/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী