জ্বালানি খরচ মিটিয়ে নৌ অ্যাম্বুলেন্সের সেবা পাবে জুরাছড়িবাসী 

রাঙামাটি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ০৯:২৭আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:২৭

নৌ অ্যাম্বুলেন্সে করে রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলা থেকে জরুরি রোগী পরিবহন কাজ শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) শহরের উন্নয়ন বোর্ড অবতরণ ঘাটে ইউজিডিপি প্রকল্পের অর্থায়নে পাওয়া অ্যাম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এই নৌ অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অন্যন্যা চাকমা প্রমুখ।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অন্যন্যা চাকমা বলেন, দুর্গম জুরাছড়ি উপজেলায় সড়ক পথ না থাকায় যোগাযোগের জন্য একমাত্র নৌ পথই ভরসা। জরুরি রোগী পরিবহনের জন্য আগে তেমন বিশেষ কোনও সুযোগ ছিল না। এই নৌ অ্যাম্বুলেন্সটি জরুরি রোগী পরিবহনে বিশেষভাবে কাজে আসবে। তিনি আরও বলেন, রোগীরা জ্বালানি খরচ পরিশোধের মাধ্যমে নৌ অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবেন।

উদ্বোধন শেষে সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সরকার জনগণের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে দুর্গম সড়কবিহীন উপজেলাগুলোতে নৌ অ্যাম্বুলেন্স দিয়ে হচ্ছে। যাতে কোনও রোগী বিনা চিকিৎসায় মারা না যায়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি