রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ২০:২০আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২০:৪৪

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে ৩৫ ঘর

বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ অধিনায়ক নাইমুল হক বলেন, ‘উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

আইওএম পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিলো কারা?

উখিয়া বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা নেতা সুলতান আহমদ বলেন, ‘রবিবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগে। রোহিঙ্গাদের চিৎকারে অন্যান্য ক্যাম্পের বাসিন্দারা এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। আর্মড পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।’

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার, পুড়েছে ৯ হাজারের বেশি ঘর

এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী