কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণ, পলাতক মেহেদী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ০১:৫১আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০১:৫১

কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান বাবুকে (২৫) গ্রেফতার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার খুরুশকুলের রুহুলার ডেইল পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতার মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামিসহ সাত জনকে গ্রেফতার করা হলো।

ভুক্তভোগী নারী পর্যটকের অভিযোগ, গত ২২ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের পাশে ঝুপড়ি ঘরে আটকে রেখে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সেখান থেকে ওই নারীকে নিয়ে যাওয়া হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন আবাসিক হোটেলে। সেখানেও তাকে ধর্ষণ করা হয়। 

এ ঘটনায় ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী