কুমিল্লায় ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লা সংবাদদাতা 
০৪ জানুয়ারি ২০২২, ১৪:১০আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪:১০

কুমিল্লার মেঘনা উপজেলায় চারকাঠালিয়াতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশু তামান্না আক্তারের (১০) লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে একই পরিবারের চার সদস্যের লাশ উদ্ধার হলো। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দীন।

তিনি বলেন, সোমবারের ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়। আরেক শিশু নিখোঁজ ছিল। পরে চাঁদপুর থেকে আসা একটি ডুবুরি দল সোমবার বিকাল থেকে অভিযান শুরু করে। প্রবল স্রোত, তীব্র ঠাণ্ডা ও ব্যাপক কচুরিপানার কারণে রাত সাড়ে ৮ টার দিকে উদ্ধার অভিযান বন্ধ হয়। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান শুরু হয়। ১২ টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে শিশু তামান্নার লাশ উদ্ধার করা হয়।  

উল্লেখ্য, মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ ছিল। দুর্ঘটনায় পরিবারের আরও সাত জন আহত হন। দুর্ঘটনায় তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২), মরিয়ম আক্তার (৭) ও তামান্না আক্তার (১০)। 

নিহতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকশি এলাকায় বসবাস করেন। মামার বাড়ি তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী