নৌকার প্রার্থীর গাড়িতে পুলিশ ও বিজিবির স্টিকার, কারাদণ্ড-জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১১:৪০আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:৪০

কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর গাড়িতে পুলিশ ও বিজিবির স্টিকার ব্যবহারের অপরাধে চালককে কারাদণ্ড ও প্রার্থীকে জরিমানা করা হয়েছে। জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন। তিনি চালক মোহাম্মদ আলীকে (৩০) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। 

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  প্রার্থী ও চালককে দণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত চালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। অপরদিকে নৌকার প্রার্থী আকুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশ ও বিজিবির স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত চারশ’ গজের মধ্যে প্রবেশ করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাকে আটক করেন। এ সময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাজা ও জরিমানা করি।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে