নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৩:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩:৫১

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দক্ষিণ পাশ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।  আটক মো. রবিন (২৮) সোনাইমুড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী রবিন সন্দেহভাজন আচরণ করায় তল্লাশি করার সময় দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

এর আগে, আজ সকাল পৌনে ১০ টায় উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বাচারগাঁ ভোট কেন্দ্রের পশ্চিম পাশে শহীদুল ইসলামের বাড়ির পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করেছে পুলিশ

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম পিপিএম জানান, উপজেলার চাষীরহাট ইউনিয়নের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দক্ষিণ পাশ থেকে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়।

উল্লেখ্য, পঞ্চম ধাপে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ টি ও চাটখিল উপজেলার ৮ টি এবং বেগমগঞ্জ উপজেলার ১ টি সহ মোট ১৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্যে আজ ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ৮টি ইউনিয়নে ইভিএমে এবং ১১ টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের