ভোট কেন্দ্রের পাশের ঝোপে মিললো আগ্নেয়াস্ত্র

নোয়াখালী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১২:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২:৫১


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বাচারগাঁ ভোট কেন্দ্রের পশ্চিম পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের বাচারগাঁ কেন্দ্রের পশ্চিম পাশে শহীদুল ইসলামের বাড়ির পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি এলজি উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, পঞ্চম ধাপে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ টি ও চাটখিল উপজেলার আটটি এবং বেগমগঞ্জের একটিসহ মোট ১৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে আটটি ইউনিয়নে ইভিএমে এবং ১১ টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

জেলার সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ টি, চাটখিল উপজেলার আটটি ইউনিয়নের ৮০টি ও বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের ৯ টি কেন্দ্রসহ মোট ১৮৯টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। 

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই মিলে কাজ করছি। 

সোনাইমুড়ী উপজেলায় ১০ টি ইউনিয়নের ১০০ টি ভোট কেন্দ্রের ৬১৫ টি বুথে এক লাখ ২১ হাজার ৫১৭ জন পুরুষ ভোটার এবং এক লাখ ১৪ হাজার ২১৬ জন মহিলা ভোটার সহ মোট ২ লক্ষ ৩৫ হাজার ৭৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, চাটখিল উপজেলায় ৮ টি ইউনিয়নে ৮০ টি কেন্দ্রের ৩৮৪  টি বুথে ৭৩ হাজার ৪৬২ জন পুরুষ ভোটার ও ৭০ হাজার ৫৭২ জন মহিলা ভোটার সহ মোট ১ লক্ষ ৪৪ হাজার ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়া, বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে ৯ টি কেন্দ্রে ১১ হাজার ২০৬ জন পুরুষ ভোটার এবং ১০ হাজার ৫৫০ জন মহিলা ভোটারসহ মোট ২১ হাজার ২৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার, র‍্যাব এবং বিজিবির সদস্যরা নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। এছাড়া নির্বাচন ডিউটিতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী