ভারত থেকে ফিরলেন করোনা আক্রান্ত যুবক, হবে ওমিক্রন পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ২০:৩৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে করোনা আক্রান্ত এক যুবক বুধবার (৫ জানুয়ারি) দুপুরে দেশে ফিরেছেন। তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

তার নাম সঞ্জিবন চন্দ্র বর্মণ (৩৫)। বাড়ি রংপুরের জগদীশপুর। তার দেহে ওমিক্রন আছে কি-না তা নিশ্চিত হতে পরীক্ষা করা হবে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষার কাগজ যাচাই করে কোভিড আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। গত বছরের অক্টোবর মাসে তিনি ভারতে যান। আজ কোভিড আক্রান্ত অবস্থায় দেশে ফেরেন।

জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, ভারতফেরত ওই যুবকের দেহে ওমিক্রন আছে কি-না সেটি পরীক্ষা করা হবে। পরবর্তী সময়ে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের