ব্রাহ্মণবাড়িয়ার ১৮ ইউনিয়নের ১২টিতেই নৌকার প্রার্থীর পরাজয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ২৩:১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২৩:১৯

পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়নের ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে মাত্র ছয়টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। বাকি ১২ ইউনিয়নেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার (৫ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারিভাবে ঘোষিত এ ফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটিতে ও আশুগঞ্জের আট ইউনিয়নের দুটিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন।

প্রাপ্ত ফল অনুযায়ী- সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান, সুহিলপুরে নৌকার প্রার্থী আব্দুর রশীদ ভূঁইয়া, বুধলে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, তালশহর পূর্বে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম, নাটাই উত্তরে স্বতন্ত্র প্রার্থী আবু ছায়েদ, সাদেকপুরে নৌকার প্রার্থী মো. নাছির উদ্দিন, রামরাইলে স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান, সুলতানপুরে নৌকার প্রার্থী শেখ ওমর ফারুক, মাছিহাতায় নৌকার প্রার্থী আল আমিনুল হক এবং বাসুদেবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম মোল্লা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, চরচারতলায় স্বতন্ত্র প্রার্থী ফাইজুর রহমান, তালশহর পশ্চিমে নৌকার প্রার্থী সোলাইমান মিয়া, আড়াইসিধায় স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম, দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী রাসেল মিয়া, তারুয়ায় স্বতন্ত্র প্রার্থী বাদল সাদির, শরীফপুরে স্বতন্ত্র প্রার্থী সাইফ উদ্দিন এবং লালপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মোরশেদ মিয়া বিজয়ী হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম