ক্যাম্প থেকে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১১:৩৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১:৩৩

কক্সবাজারের টেকনাফে শালবন শরণার্থী  ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের থেকে পাঁচটি লম্বা রামদা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কেফায়েত উল্লাহ (২২), মোহাম্মদ আলম (২৫), জাহির আহম্মদ ওরফে জাকির আহম্মদ (৪১), সামছু  (৩২) ও নূর মোহাম্মদ(২৫)। 

বুধবার (৫ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি জানান, টেকনাফ শালবন রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে ওই পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। তাদের থেকে দেশীয় চারটি রামদা উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আটকদের মামলা দিয়ে টেকনাফ থানায় সোর্পদ করা হয়ছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান