চাঁদপুরে নির্বাচনি সহিংসতায় আরও একজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ১৪:৫০আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৪:৫১

পঞ্চম ধাপে চাঁদপুরের হাইমচরে নির্বাচনি সহিংসতায় মিজান গাজী (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নে জামিয়া ফাজিল মাদ্রাসায় নির্বাচনি সহিংসতায় আহত হওয়ার পর তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদপুরে নির্বাচনি সহিংসতায় নিহত ২

প্রত্যক্ষদর্শী ও তার স্বজনরা জানান, নির্বাচনের দিন বিকালে মেম্বার প্রার্থী মিন্টু কবিরাজের নেতৃত্বে তার সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অপরপক্ষের ওপর হামলা চালায়। এ সময় মিজান গাজীকে মারধর ও ইটপাটকেল দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন স্বজনরা।

হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নির্বাচনের দিন দুইপক্ষের সংঘর্ষকালে মিজান গাজীর তলপেটে ঢিল পড়ে। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মিজান গাজীর মৃত্যুর খবর শুনে আলগী উত্তর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কচুয়ার ১ নম্বর সাচার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে প্রাণ হারান শরিফুল ইসলাম এবং হাইমচরের নীলকমল ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় মীর হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হন। নিহত মীর হোসেন শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখি গ্রামের ইরফান বেপারীর ছেলে ও পালং বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান