চাঁদপুরে নির্বাচনি সহিংসতায় নিহত ২

চাঁদপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৮:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৮:৫২

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় চাঁদপুরে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন কচুয়ায় ও অন্যজন হাইমচরে নিহত হন। বুধবার (৫ জানুয়ারি) বিকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ছুরিকাঘাতে প্রাণহানি ঘটে। জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

কচুয়ার সাচার এলাকায় নিহত যুবকের নাম শরীফ হোসেন। তার বাবার নাম শহীদ উল্লাহ। তিনি হাতিরবন্ধ গ্রামের বাসিন্দা। দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে ছুরিকাঘাতে আহত হন শরীফ। হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

অন্যদিকে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় বিকাল ৩টায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হন। তার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, সাচার ইউনিয়নের একটি কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে ছুরিকাঘাতে শরীফ আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ সুপার আরও জানান, অপর ঘটনাটি হাইমচরের নীলমকল ইউনিয়নের কেন্দ্রের অদূরে ঘটেছে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অপরজন নিহত হন। এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা জানান, নীলকমল ইউনিয়নের ঈশানবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছুরিকাঘাত হওয়া একজনের লাশ পাওয়া গেছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘সাচার ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট দেন শরীফ। বাড়ি যাওয়ার পথে সে জাল ভোট দিয়েছে বলে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম