বাঘাইছড়িতে জোড়া খুনের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ০৮:৫৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৯:০৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে দুই জন নিহতের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা দলের ১২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে বাঘাইছড়ি থানায় মামলা করেন নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কমান্ডার জানং চাকমার ছোট ভাই এলিন চাকমা। মামলার প্রধান আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর উপজেলার পাকুইজ্জাছড়ি মারিশ্যা দিঘিনালা সড়কের দুই কিলোমিটার এলাকায় জেএসএস সন্তু লারমা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের মধ্যে গোলাগুলি হয়। এতে জেএসএস সন্তু দলের সহকারী কোম্পানি কমান্ডার তুজিম চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের পরিচালক জানং চাকমা ঘটনাস্থলে নিহত হন। 

পরে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি একে-৪৭ রাইফেল ও দুইটি ম্যাগাজিন, ৩৫ রাউন্ড গুলির খোসাসহ দুই জনের মরদেহ উদ্ধার করে যৌথ বাহিনী। এই ঘটনায় আহত হয় পথচারী মনিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের