প্রদীপের সব রাষ্ট্রীয় পুরস্কার-পদক বাতিলের দাবি

কক্সবাজার প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৫:৫৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:৪২

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের রাষ্ট্রীয় পুরস্কার ও পদক বাতিলের দাবি জানানো হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) সকালে সিনহা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রদীপের বিরুদ্ধে নিরীহ মানুষকে হত্যার অভিযোগ তুলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম এই দাবি জানান। এ সময় তার শাস্তি নিশ্চিতেরও দাবি জানান আইনজীবী।

সকাল সোয়া ১০টায় জেলা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়। সেখানে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করেন ফরিদুল আলমসহ বাদী পক্ষের আইনজীবীরা। সকাল ৯টার দিকে প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম দাবি করেন, হত্যাকাণ্ডের আগে পুলিশের গুলিতে নিহত সিনহাকে ডাকাত বলে যে অপপ্রচার চালানো হয়েছিল তা ভিত্তিহীন। কারণ, মাত্র দুই জন লোক কোনোভাবে পাহাড়ে ডাকাতির প্রস্তুতি নিতে পারেন না।

ফরিদুল আলম জানান, সর্বশেষ ৮ দফায় গত ৭ ডিসেম্বর ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন। মোট ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেছিল আদালত। একইসঙ্গে আজ থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্কের জন্য দিনধার্য করে আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।

আরও পড়ুন—

সিনহা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী প্রদীপ, নেপথ্যে ইয়াবা: র‍্যাব

‘অপকর্মের ভিডিও করবে জেনে সিনহাকে হত্যা করেন প্রদীপ’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি