২০০ টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৫

ফেনীর সোনাগাজীতে গাঁজা কেনার জন্য ২০০ টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মাইনকা মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আমেনা খাতুন (৫০) বড়ধলী গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী। গ্রেফতার নুর করিম রাসেল (২৮) আমেনা খাতুনের ছোট ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে নুর করিম রাসেলকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন আমেনা খাতুন। গত কয়েক বছর ধরে নুর করিম মাদকাসক্ত। রবিবার দুপুরে গাঁজা কেনার জন্য মায়ের কাছে ২০০ টাকা চায় রাসেল। টাকা না পেয়ে ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। প্রতিবেশীরা রাসেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমেনার ভাই আবদুল হাদী ভাগিনা রাসেলকে একমাত্র আসামি করে মামলা করেছেন। রাসেলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী