উখিয়ায় ৫ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ১০:৫০আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:০৪

কক্সবাজারের উখিয়ায় পাঁচ লাখ পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটক সৈয়দুল আমিন (২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪ এর মো. আমিনের ছেলে।

রবিবার (৯ জানুয়ারি) রাতে উখিয়ার বালুখালী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সোমবার (১০ জানুয়ারি) সকালে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই অভিযান চালিয়ে বস্তা ভর্তি ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করে। বস্তায় পাঁচ লাখ ইয়াবা পাওয়া যায়। এ সময় একটি ইজিবাইকও জব্দ করে র‌্যাব।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক ইয়াবা পাচারের সঙ্গে একটি গ্রুপ সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি