চট্টগ্রামে সংক্রমণের ঊর্ধ্বগতি, শনাক্ত ছাড়ালো ১২ শতাংশ

চট্টগ্রাম সংবাদদাতা
১২ জানুয়ারি ২০২২, ১২:০৬আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:০৬

চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের হার ১২ দশমিক ৪০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৯০টি নমুনা পরীক্ষায় ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি।

বুধবার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। করোনা আক্রান্ত ১৭৪ জন মহানগর এলাকার এবং ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা এক লাখ তিন হাজার ৬৩২ জনের করোন শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ১২৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫০৭ জন। এ ছাড়া মোট এক হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এবং করোনাবিষয়ক মুখপাত্র ডা. আবদুর রব বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামে দ্রুত গতিতে করোনা ছড়াচ্ছে। আজ সকাল পর্যন্ত জেনারেল হাসপাতালের আইসিইউতে ছয় জন রোগী ভর্তি আছেন। সাধারণ করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১৫ জন। এখন সবাইকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের