চাঁদপুর হাসপাতালে চালু হচ্ছে ৪ বেডের আইসিইউ ইউনিট 

চাঁদপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১৪:৪০আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪:৪০

দীর্ঘ প্রতীক্ষার পর চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সেবা। করোনাকালের শুরু থেকেই গুরুত্বপূর্ণ এ জেলার হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবি তুলেছিলেন স্থানীয়রা। তবে জায়গা সংকটের কারণে তা হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত চাঁদপুরে করোনা আক্রান্তদের মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে গত বছর আনা হয় কয়েকটি আইসিইউ বেড। কিন্তু প্রয়োজনীয় মালামাল, দক্ষ জনবলসহ বিভিন্ন কারণে প্রায় এক বছরেও তা চালু হয়নি। চাহিদানুসারে প্রয়োজনীয় মালামাল বরাদ্দ পাওয়ায় আগামী সপ্তাহের মধ্যে আইসিইউ বেডগুলো চালু হবে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, আইসিইউ বেডের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দ হয়েছে। রবিবার সেগুলো আনা হলে আইসিইউ চালু করা যাবে। কারণ, এখন আইসিইউর জন্য রুম, অক্সিজেন লাইন করা হয়েছে। আমি চেষ্টা করে যন্ত্রপাতিগুলো এনে দিয়েছি। বাকিটুকু দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, আইসিইউ বেডের জন্য কিছু যন্ত্রপাতি বাকি ছিল। চারটি বেড চালাতে যত যন্ত্রপাতি লাগে তার সবকিছুই বরাদ্দ পেয়েছি।রবিবার সেগুলো আনতে লোক পাঠাবো। এরপর ঢাকা থেকে মেকানিকরা এসে সবকিছু ফিটিং করে দেবে। আশা করি, খুব দ্রুতই আইসিইউ সেবা দিতে পারবো।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আইসিইউ ইউনিট পরিচালনার জন্য আমরা দুই জন ডাক্তার এবং ১২ জন নার্সকে ট্রেনিং দিয়েছি। তারা আইসিইউ বেড পরিচালনা করতে পারবেন। ট্রেনিংপ্রাপ্ত জনবল দিয়েই আমরা আইসিইউ বেড চালু করবো। পাশপাশি আরও দক্ষ জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী