বেলুন বিক্রেতার বানানো সিলিন্ডার বিস্ফোরণেই শঙ্কায় ৩৮ প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ২৩:১৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২৩:১৮

বেলুন বানিয়ে সেগুলো বিক্রি করেই চলতো কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের বেরুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের পরিবার। তবে হঠাৎ বিস্ফোরণে বেলুনের মতোই চুপসে গেলো সব। বেলুন বানাতে গিয়ে নিজের হাতে তৈরি করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৩৮ জন। এর মধ্যে ছয় জনই আনোয়ারের পরিবারের সদস্য। বাকিরাও প্রতিবেশী।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, এক পাশে অর্ধদগ্ধ আনোয়ারের ছয় বছরের মেয়েকে নিয়ে বসে আছেন বোন ফারহানা আক্তার। তিনি জানান, ভাইয়ের পরিবারের ছয় জন এই বিস্ফোরণে ঝলসে গেছে। ছয় জনের চার জনই শিশু। তারা হলেন- আনোয়ারের বোন নাছরিন (২৮), বড় মেয়ে আফনান (৮), ছোট মেয়ে মরিয়ম (৬), তার বোনের ছেলে নাজমুল (৭) ও বোনের মেয়ে নুসরাত (৩)।

ফারহানা জানান, তার ভাই আনোয়ার রাজ মিস্ত্রির কাজ করলেও মেলার মৌসুমে বেলুন বানিয়ে পাইকারদের কাছে বিক্রি করতেন। বৃহস্পতিবার বেলুনের একটি বড় অর্ডার আসে। সেই সঙ্গে সামনের শনিবার বেরুলিয়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ঠান্ডাকালি মেলা। ২০০ বছরের ঐতিহ্যবাহী ওই মেলায় বিক্রি হয় হাজার হাজার বেলুন। ফলে বেলুন ফুলিয়ে বিক্রির জন্য জমা করছিল।

হাসপাতালে আহতদের স্বজনরা

এদিকে নিজের দুই মেয়ে ও স্বামীর ঝলসে যাওয়া শরীর দেখে জ্ঞান হারিয়ে ফেলেন আনোয়ারের স্ত্রী। বিকাল থেকে বাকরুদ্ধ আনোয়ারের স্ত্রী ঘরেই পড়ে আছে বলে জানান বোন ফারহানা। 

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ ইমরান জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি আছেন ২২ জন। তাদের কেউই শঙ্কামুক্ত নন। তবে আনোয়ার ও তার ছয় বছরের মেয়ে মরিয়মের অবস্থা বেশি আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামের বেলুন ব্যবসায়ী আনোয়ার হোসেন বেলুন ফোলানোর সময় বাড়ির মানুষজন ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। যাদের ৩৮ জনের অবস্থা গুরুতর।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি