দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই

জামালপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ২৩:৪৯ আপডেট : ০১ জুলাই ২০২৫, ২৩:৪৯

জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ডিবি পুলিশের ১০ সদস্য আহত হন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

মঙ্গলবার (০১ জুলাই) বিকালে বিষয়টি জানাজানি হয়। এরই মধ্যে আসামি ছিনিয়ে নেওয়ার পরই দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, সোমবার বিকালে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) জামালপুরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে অভিযান চালায়। সন্ধ্যার দিকে অভিযানে দুই মাদক কারবারি লাল মিয়া (২৭) এবং জুয়েলকে (২৫) গ্রেফতার করা হয়। সংবাদ পেয়ে তাদের সহযোগী এবং আত্মীয়-স্বজন মিলে ডিবি পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান এবং দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান। তাদের হামলায় ডিবি পুলিশের ১০ সদস্য আহত হন। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযানে নামে। রাত সাড়ে ১০টার দিকে দুই পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। আহত ডিবির সদস্যদের প্রাথমিকভাবে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার বিকালে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) জামালপুরের ওসি রুহুল আমিন তালুকদার বলেন, ‘ছিনিয়ে নেওয়া আসামিদের আমরা পুনরায় গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলায় আহত ডিবি পুলিশের ১০ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার