কক্সবাজার বিমানবন্দরে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০২৩ সালের জুনে

কক্সবাজার প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৪

কক্সবাজার বিমানবন্দরকে আন্তজার্তিক মানে উন্নীতকরণে প্রথম পর্যায়ের কাজ ২০২৩ সালের জুন মাসে শেষ হবে বলে জানিয়েছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদ বলেন, এই বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে কক্সবাজারের দৃশ্যপট বদলে যাবে। ইতোমধ্যে এই বিমানবন্দরে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে অনুমিত হিসাব কমিটির সভাপতি এসব কথা বলেন। বর্তমানে কক্সবাজার আন্তর্জাতিক মানের উন্নীতকরণের প্রথম পযার্য়ের তৃতীয় দফার কাজ চলছে। তিনি নির্মিত টার্মিনাল ভবনসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন। কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। পরির্দশন শেষে সংসদীয় কমিটি বিমানবন্দরের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মফিদুর রহমান জানান, আগামী ফেব্রুয়ারি মাসের পর থেকে কক্সবাজার বিমান বন্দরে দিবা রাত্রি বিমান চলাচল শুরু হবে। বর্তমানে বিমানবন্দরের লাইটিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে।

এ সময় কমিটির অন্য সদস্য সাইমুম সরওয়ার কমলসহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ