শপথ নেওয়ার আগেই মারা গেলেন নবনির্বাচিত চেয়ারম্যান

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ২২:২৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২২:২৪

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসমাইল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ হয়নি।

ইসমাইল দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে ১৬ ডিসেম্বর দল থেকে বহিষ্কারও করা হয়।

দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের নবনির্বাচিত এ চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান ইসমাইল হোসেন স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের