নোয়াখালী পৌর নির্বাচন: ৩ গুণ বেশি ভোটে নৌকার জয়

নোয়াখালী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ২০:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২০:৫৭

দ্বিতীয়বারের মতো নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত শহীদ উল্লাহ খান সোহেল। নৌকার প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতীকে শহিদুল ইসলাম পেয়েছেন আট হাজার ৬২৮ ভোট।

রবিবার (১৬ জানুয়ারি) রাতে পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার পদে দায়িত্বপ্রাপ্ত জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বেসরকারি এ ফল ঘোষণা করেন।

নোয়াখালী পৌরসভায় মোট সাত জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, নৌকা প্রতীকের শহীদ উল্লাহ খান সোহেল, স্বতন্ত্র লুতফুর রহমান লেলিন (মোবাইল, ২২৪৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহীদুল ইসলাম (হাতপাখা, ৯৫০ ভোট), স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া মো. শহিদুল ইসলাম (কম্পিউটার, ৮৬২৮ ভোট), স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া আবু নাছের (নারিকেল গাছ, ১১১৭ ভোট), জাতীয় পার্টির মো. সামছুল ইসলাম মজনু (লাঙল, ১৭৯ ভোট) ও স্বতন্ত্র মো. কাজী আনোয়ার হোসেন (জগ, ২২৭ ভোট)।

উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম