চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪২ জন 

চট্টগ্রাম সংবাদদাতা
১৭ জানুয়ারি ২০২২, ১০:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১০:০০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭৪২ জনের দেহে করোনার শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় ২৫ দশমিক ৭৩ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫৯৭ জন নগরের এবং ১৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা নমুনা পরীক্ষায় ২৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৩ জন, অ্যান্টিজেন টেস্টে ১৪৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৮ জন, শেভরন হাসপাতালে ৮৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৬০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪২ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তসহ জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৭১৯ জন। বিপরীতে মারা গেছেন এক হাজার ৩৩৮ জন।  

/টিটি/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী