রাঙামাটিতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

জিয়াউল হক, রাঙামাটি
১৮ জানুয়ারি ২০২২, ০৫:০৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৫:০৯

পার্বত্য জেলা রাঙামাটিতে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ  আশঙ্কাজনক হারে বেড়েছে। এরই মধ্যে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (১৭ জানুয়ারি) মাস্ক না পরার অপরাধে রাঙামাটিতে মোবাইল কোর্টে ৬ জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমান করা হয়।

রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ৩১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হলে ১১ জনের পজেটিভ শনাক্ত হয়। ১৬ তারিখ ৫৩ জনের মধ্যে ১৫ জনের পজেটিভ শনাক্ত হয়। ১৭ তারিখ ১২০ জনের মধ্যে ৩৫ জনের পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে রাঙামাটি সদরে ১৪, কাপ্তাই ১৩, নানিয়ারচর ১, জুরাছড়ি ২, রাজস্থলী ২, বিলাইছড়ি উপজেলায় ২ জন।

রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, রাঙামাটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রয়েছে ৪ হাজার ৩ শত ৫২ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৪ জন। আইসোলেশনে ভর্তি আছে ১ জন। এখন পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৯০ জন, দ্বিতীয় ডোজ ২ লাখ ৯৯ হাজার ৪৯৯ জন।

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তাও সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানায় অনীহা লক্ষ্য করা গেছে।

সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন ও সনজিদা মুশতারিনের নেতৃত্বে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরায় ৬ জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন।

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, গত নভেম্বর মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮ জন, ডিসেম্বরে তা হয় ২৭ জন। জেলা সদরের পাশাপাশি উপজেলাগুলোতেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

বাড়লেও স্বাস্থ্যবিধি অনুসরণে এখনো সাধারণ মানুষের মধ্যে রয়েছে অনীহা। সাধারণ মানুষ সচেতন না হলে মোবাইল কোর্ট করে চালিয়ে এই সংক্রমণ কমানো সম্ভব না।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বিকালে করোনা সংক্রমণ পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর। সেখানে সংক্রমণের উচ্চঝুঁকি, মধ্যম ঝুঁকি ও কম ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়।

অধিদফতরের তথ্যমতে, ঢাকা ও রাঙামাটি জেলা সংক্রমণের রেড জোন অর্থাৎ উচ্চঝুঁকিতে রয়েছে। এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকির তালিকায় রয়েছে ৬ জেলা এবং কম ঝুঁকি অর্থাৎ সবুজ জোনে রয়েছে দেশের ৫৪ জেলা। স্বাস্থ্য অধিদফতর

সূত্রে জানা গেছে, উচ্চঝুঁকিতে থাকা ঢাকায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৯০ শতাংশ এবং রাঙামাটিতে শনাক্তের হার ১০ শতাংশ।

/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের