চট্টগ্রামে মৃত্যু শূন্য দিনে ৭৩৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম সংবাদদাতা
১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪০আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪০

চট্টগ্রামে মঙ্গলবার (১৮ জানুয়ারি) মৃত্যু শূন্য দিনে ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে পরীক্ষায় করোনা শনাক্তের এ তথ্য পাওয়া যায়।  শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে জেলায় এক লাখ ছয় হাজার ৪৫৭ জনের করোনা শনাক্ত হলো। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৮ জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২৩ দশমিক ৬৭ শতাংশ। শনাক্তদের মধ্যে ৬৪৭ জন নগরের এবং ৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৮৮ জন, অ্যান্টিজেন টেস্টে ১২৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জন, শেভরন হাসপাতাল ৬৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৭৫ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৩ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৩৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান