চট্টগ্রামে শনাক্ত ছাড়িয়েছে ৩৯ শতাংশ

চট্টগ্রাম সংবাদদাতা
২৪ জানুয়ারি ২০২২, ০৯:৩৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৯:৩৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। সোমবার (২৪ জানুয়ারি) পাওয়া প্রতিবেদনে জানা যায়, এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। করোনা শনাক্ত হয়েছে ৯৮৯ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১২ হাজার ১১২ জন। মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪৩ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৩৯ দশমিক ৯৫ শতাংশ। শনাক্তদের মধ্যে ৬৭৭ জন নগরের এবং ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৫ জন, অ্যান্টিজেন টেস্টে ১৩৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৯ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৬১ জন মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫৩ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

উপজলা পর্যায়ে আক্রান্তদের পাওয়া তথ্যে দেখা যায়, সোমবার ২৪ ঘণ্টায় পটিয়া উপজলায় ৬২ জন আক্রান্ত হয়েছেন। এরপর উপজেলা পর্যায়ে বেশি আক্রান্ত হয়েছে হাটহাজারীতে ৪৪ জন, সীতাকুন্ডে ৪৪ জন। রাউজান উপজেলায়ও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম