চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৪৮ 

চট্টগ্রাম সংবাদদাতা
২৫ জানুয়ারি ২০২২, ০৯:২৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৯:৪৬

চট্টগ্রামে মঙ্গলবার (২৫ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত এক হাজার ৩৪৬ জন মারা গেলো। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৮ জনের।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১৯ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা।

উপজলো ভিত্তিক আক্রান্তের তথ্যে দেখা যায়, ২৪ ঘণ্টায় বেশি আক্রান্ত হয়েছে ফটিকছড়িতে ৫৯ জন। এরপর হাটহাজারিতে ৫০, রাঙ্গুনিয়ায় ৪১ জন, রাউজানে ৪০ জন, পটিয়ায় ৩৮ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮২ হাজার ৭৮০ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম