পরীক্ষা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 

কুমিল্লা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৩:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩:৩৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পরীক্ষা না নেওযা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুমিল্লার কলেজগুলোর শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার কান্দিরপাড়ে আয়োজিত এক মানববন্ধন থেকে পরীক্ষা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ও মেহেদী হাসানের নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শিক্ষার্থীরা ঘোষণা দেন- যদি আগামী ৩০ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষাগুলোর রুটিন না দেওয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। 

 এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, ২৯ জানুয়ারির দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়াও স্থগিত করা হয়েছে চতুর্থ বর্ষের তিনটি পরীক্ষা। যেটি সম্পূর্ণ অযৌক্তিক। কারণ দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবই চলে। আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরীক্ষা নেওয়া হোক। তা না হলে ১৫দিন লকডাউনের কথা বলে ১৫ মাস লকডাউন করে রাখবে। আর আমরা হয়ে যাবো আদু ভাই, আমরা তা চাই না। আমরা কুমিল্লার ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়েছি। ৩০ জানুয়ারির মধ্যে যদি আমাদের পরীক্ষা নেওয়ার নতুন রুটিন না প্রকাশ করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করবো। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান