ক্যাম্পে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক  

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৫

কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে অভিযান চালিয়ে হামিদ হোসেন  (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮-এপিবিএনের পুলিশ সদস্যরা। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। আটক হামিদ ১০ নম্বর ক্যাম্পের মৃত আহম্মদের ছেলে। 

বুধবার (২৬ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করে ৮-এপিবিএনের উপ-অধিনায়ক মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) কামরান হোসেন।

তিনি জানান, উখিয়া বালুখালী ক্যাম্প এলাকার পানবাজারস্থল এক রোহিঙ্গার বসত বাড়িতে ইয়াবা লেনদেনের গোপন সংবাদের খবরে ৮-এপিবিএনের একটি দল বুধবার ভোরে সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে হামিদ হোসেনকে আটক করতে সক্ষম হন এপিবিএন সদস্যরা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

হামিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের