চট্টগ্রামে করোনায় ৪ মৃত্যু, শনাক্ত ১১৬৭ 

চট্টগ্রাম সংবাদদাতা
২৮ জানুয়ারি ২০২২, ১০:১৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০:১৩



চট্টগ্রামে শুক্রবার (২৮ জানুয়ারি) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। এ সময় এক হাজার ১৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে এক লাখ ১৭ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৫ হাজার ৫২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে তিন হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে এক হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এর মধ্যে ৮৮৭ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২৮০ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা। এর মধ্যে লোহাগাড়ার ১০, সাতকানিয়ার পাঁচ, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ২৪, চন্দনাইশে ১২, পটিয়ায় ১৮, বোয়ালখালীতে ১৬, কর্ণফুলীতে এক, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ৪০, হাটহাজারীতে ৫৩, ফটিকছড়ির ৩২, মিরসরাইয়ে ১৬, সীতাকুণ্ডে ১১ ও সন্দ্বীপ উপজেলায় আট জন রোগী শনাক্ত হন। 

 

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম