মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে শনাক্ত  ১১১৫

 চট্টগ্রাম সংবাদদাতা
৩০ জানুয়ারি ২০২২, ১০:৩৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০:৫৪

করোনায় ফের মৃত্যুশূন্য দিন পার করেছে চট্টগ্রাম।  রবিবার (৩০ জানুয়ারি) দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, মৃত্যু না হলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে এক হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৯ হাজার ১২৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫৪ জনে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে চার হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। শনাক্তদের মধ্যে ৭৯৪ জন নগরের ও ৩২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১২১ জন, অ্যান্টিজেন টেস্টে ১৫৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৭ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে দুই জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬১ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

উপজেলাগুলোর আক্রান্তের তথ্যে দেখা যায়, রবিবার নগরীর বাইরে ৩২১ জন শনাক্তের মধ্যে মধ্যে লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী ও সীতাকুণ্ডে ছয় জন করে, আনোয়ারা ও চন্দনাইশে পাঁচ জন করে, পটিয়ায় ৪০, বোয়ালখালীতে ১৮, রাঙ্গুনিয়ায় ৪২, রাউজানে ৭১, হাটহাজারীতে ৬৮, ফটিকছড়ি ও মিরসরাইয়ে ২২ জন করে ও সন্দ্বীপ উপজেলায় চার জন রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের