ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষে নিহত ৫

চাঁদপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ১১:২৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১:৩১

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্রলারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় সদর উপজেলার মোমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগরের মো. আউয়াল মাঝি (৬৫), একই এলাকার মো. মোবারক হোসেন (৫৫), তিতাস উপজেলার মো. নাসির উদ্দিন (৩৫), রঘুনাথপুর এলাকার নজরুল (৪০) ও মুরাদনগরের পুকুরিয়া এলাকার আল-আমিন (৩৫)।

কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার মো. নাসির উদ্দিন জানান, সকালে বালুভর্তি বাল্কহেড ও মাটিভর্তি ট্রলারের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর ছয় জন সাঁতরে তীরে উঠলেও পাঁচজন নিখোঁজ হন। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নির্দেশে উদ্ধার অভিযানে অংশ নিয়েছি। আমরা একজনের মরদেহ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল চার জনের মরদেহ উদ্ধার করেছে।

দুর্ঘটনাকবলিত ট্রলার থেকে সাঁতরে তীরে ওঠা শ্রমিকদের একজন ফরিদ হোসেন। তিনি জানান, ‘মাটিভর্তি ট্রলার নিয়ে আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম। মোমিনপুর এলাকায় পার হওয়ার সময় কুয়াশায় কারণে উল্টো দিক থেকে আসা এমভি ইকবাল হোসেন-১ নামে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারে ধাক্কা দেয়। এতে আমাদের ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জনের মধ্যে পাঁচ জন মারা গেছে।’

চাঁদপুর নৌথানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকাল পৌনে ৭টা বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী